বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর দুর্গাপুরে এইচএসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন নির্বাহী অফিসার

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে এইচএসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন নির্বাহী অফিসার

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা সরেজমিনে খোঁজখবর নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ৪টি এইচএসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে এবার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩০১ জন। এর মধ্যে আজ প্রথম দিনে ৯৩২ জনের পরীক্ষা ছিল। এর মধ্যে অংশ নিয়েছে ৮৮৯ জন এবং অনুপস্থিত ছিল ৪৩ জন শিক্ষার্থী। পরিদর্শনকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬