মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত দিপু গ্রেপ্তার

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৪ আগস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত দিপু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই এলাকার শহিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতা মো. মনিরুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে তানভীর (ছদ্মনাম) বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করে। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে তানভীরের এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। উদ্ধার পেয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়।

মনিরুল ইসলাম আরও জানান, শুরুর দিকে সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন কাদেরী বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশু ও তার মা থানায় এলে শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত দিপুকে আটকের পরে ভুক্তভোগী শিশুর বাবা মো. মনিরুল ইসলাম লিখিত অভিযোগ করলে দ্রুত তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি এজাহার হিসেবে নথিভূক্ত করা হয়েছে।

rbcnewsbd.com
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট ২০২৬