বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বেশি করে গাছ লাগানোর আহ্বান রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৬ আগস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
বেশি করে গাছ লাগানোর আহ্বান রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের

নবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি আশিক সাঈদ।

পরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। রোপণের পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে।

পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। এরপর পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

কর্মসূচিতে পুনাক, চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬